সকাল থেকেই আবার ইডি ব্যাটিং শুরু করেছে



সকাল থেকেই আবার ইডি ব্যাটিং শুরু করেছে 

  জানা যাচ্ছে শহরের ৮ জায়গাই তল্লাশি শুরু করেছে ইডি। আর্থিক প্রতারনার কারণেই ইডির এই তৎপরতা। এখন পর্যন্ত এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগ খুঁজে পাওয়া যায় নি। আর্থিক তছরুপের মামলায় কলকাতার ৮ জায়গায় ছেয়ে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মোটা অঙ্কের লাভের টোপ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে সোমবার সকালে কলকাতার একাধিক ঠিকানায় তল্লাশি করছেন তদন্তকারীরা। টালিগঞ্জ ও শরৎ বোস রোড-সহ ৮ জায়গায় একযোগে হানা দিয়েছে ইডি। গত সেপ্টেম্বর মাসেই একউ আর্থিক প্রতারণা মামলায় কলকাতার ১৭টি ভিন্ন জায়গায় ম্যারাথন তল্লাশি চালিয়েছিল ইডি। সূত্রের খবর, সেই অভিযানের প্রাপ্ত সূত্র ধরেই ফের পুজোর মুখে দ্বিতীয়বার অভিযানে নামল কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা। জানা গিয়েছে, মূলত বেআইনি সংস্থার সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের কোটি কোটি টাকা নয়ছয় করে রিয়েল এস্টেট নির্মাণ সংস্থা এবং অন্যান্য ব্যবসায় বিনিয়োগ করা হয়েছিল।

  সেই আর্থিক দুর্নীতির মাথারা লুকিয়ে কলকাতাতেও! কতদূর পর্যন্ত দুর্নীতির শিকড় বিছিয়েছে, তার খোঁজেই শুরু হয়েছে চিরুনি তল্লাশি। যদিও এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কোনও ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে কোনও অভিযোগ ইডির তরফে প্রকাশ করা হয়নি। একই মামলায় গত ২৩ সেপ্টেম্বর মহানগরের একাধিক জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়েছিল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে জানা গিয়েছে, বিদেশি মুদ্রা বিনিময়ের নামে বড় আর্থিক অনিয়ম ও তছরুপের অভিযোগ উঠেছে। কোটি কোটি টাকা পাচারের অভিযোগ সামনে এসেছে। সেই সূত্র ধরেই দক্ষিণ কলকাতার দুই জায়গায় হানা দেন তদন্তকারীরা। দুটি সংস্থার দুই কর্তার বাড়িতেও চলে তল্লাশি। ব্যবসায়ীদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট ও সংস্থার নথিপত্র খতিয়ে দেখা হয়। তদন্তে নেমে দেখা যায় দেশজুড়েই এই চক্র ছড়িয়ে আছে। সেজন্য রীতিমতো আটঘাট বেঁধে তদন্তকারীরা হানা দিতে শুরু করেছে শহরের আনাচে কানাচে। সারা দেশে, দিল্লি কলকাতা বেঙ্গালুরু-সহ মোট ১৭টি জায়গায় ইতিমধ্যেই তল্লাশি চলেছে ইডির।

Post a Comment

Previous Post Next Post