ষষ্ঠ রাউন্ডের পর ৪৯৮৮৪-র বেশি ভোটে নন্দীগ্রামে এগিয়ে বিজেপি প্রার্থী হাসিরানি রথ। বললেন, 'আমরা তো প্রথমেই বলেছি জয়ের ব্যাপারে নিশ্চিত। আমাদের এখানের সংগঠন, নন্দীগ্রামবাসী, নেতৃত্ব এমন ভাবে পরিচালিত করেছেন ভোট, আমরা নিশ্চিত ছিলাম। বিরোধীরা অভিযোগ করছেন, ওঁরা কাউন্টিং এজেন্ট পাননি। বাইরে থেকে লোক এনেছেন। বিরোধীরা এখানে অবলুপ্ত বলা চলে। ডায়নোসরের বংশধর। আমাদের দলের উপর মিথ্যা দোষ চাপানো হচ্ছে'। দ্বিতীয় স্থানে কংগ্রেস।