মহালয় পূর্ণ লগ্নে হাওড়ার বিভিন্ন গঙ্গার ঘাটে তর্পণ করতে মানুষের উপচেপড়া ভীড়।




মহালয় পূর্ণ লগ্নে হাওড়ার বিভিন্ন গঙ্গার ঘাটে তর্পণ করতে মানুষের উপচেপড়া ভীড়।

আজ মহালয়া, আশ্বিন মাসে শুক্লপক্ষের প্রথম দিন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃ পক্ষের সূচনা হয় । আর সেই পুণ্য লগ্নে সনাতন ধর্মী মানুষজনেরা তাদের পূর্বপুরুষদের তর্পনের মাধ্যমে জল প্রদান করেন শ্রদ্ধা নিবেদন করেন। সেই রীতি পালনের জন্য ভোর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন গঙ্গার ঘাটে উপস্থিত হয়েছেন সনাতন ধর্ম অবলম্বনে পুরুষ ও মহিলারা।  যা চলবে আজ দুপুর পর্যন্ত।  তবে শাস্ত্রজ্ঞদের মতে, পিতৃপুরুষকে শ্রদ্ধা নিবেদনের আসল শুভ মুহূর্তটি হলো শনিবার সকাল ১১:২৪ মিনিট থেকে দুপুর ১:৫৬ মিনিট পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে ভক্তিভরে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ সারলে পরিবারে নেমে আসে স্বর্গীয় শান্তির অমলিন পরশ। 

উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে গঙ্গার ঘাট গুলোতে রয়েছে পুলিশের বিশেষ নজরদারি। পুরুষ পুলিশ বাহিনীর সাথে সাথে নিরাপত্তার দায়িত্বে রয়েছে মহিলা পুলিশের দুর্গা বাহিনী। এছাড়াও গঙ্গা নদীর ওপরে নৌকা ও বোটের মাধ্যমে নজরদারি চালাচ্ছে হুগলী রিভার ট্রাফিক গার্ড ও ডিজাস্টার ম্যানেজমেন্টের দল ।

Post a Comment

Previous Post Next Post