হাওড়ার ডোমজুড় থানায় সাইবার ক্রাইম হেল্প রুম, রিডার রুম ও নতুন আইও রুমের উদ্বোধন করলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী।



হাওড়ার ডোমজুড় থানায় সাইবার ক্রাইম হেল্প রুম, রিডার রুম ও নতুন আইও রুমের উদ্বোধন করলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী। সোমবারের এই অনুষ্ঠানে প্রায় ১০০ জনের হাতে উদ্ধার হওয়া মোবাইল ফোন ফিরিয়ে দেওয়ার পাশাপাশি সাইবার প্রতারণার শিকার ব্যক্তিদের প্রতারিত অর্থ ফেরতের চেক প্রদান করা হয়। দুর্গাপুজো উপলক্ষে পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান এবং শতাধিক মহিলাকে নতুন বস্ত্রও উপহার দেওয়া হয়। উপস্থিত ছিলেন জয়েন্ট কমিশনার গৌরব লাল, বিধায়ক অনুপম ঘোষ, বিডিও অভিরাজ মিশ্র ও ডোমজুড় থানার আইসি অজিত কুমার ঝা-সহ অন্যান্য আধিকারিকরা। পুলিশ কমিশনার জানান, ডোমজুড়ে এবছর পুজোর সংখ্যা বেড়েছে, তাই আরও বেশি পুজো কমিটিকে অনুদানের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post