আগামী ১৫ থেকে ১৭ অক্টোবর উপকূলীয় জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পঞ্চমী ষষ্ঠী এবং প্রথম সপ্তমীতে বৃষ্টির সম্ভাবনা কম। ১৮ অক্টোবর অর্থাৎ দ্বিতীয় সপ্তমী থেকে ২২ অক্টোবর পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। দু-এক জায়গায় স্থানীয়ভাবে সামান্য হালকা বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে শনিবার মহালয়া অর্থাৎ ১০ অক্টোবর উপরের পার্বত্য জেলায় দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১১ থেকে ১৫ তারিখ মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। ১৬ থেকে ১৭ তারিখ দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১৮ থেকে ২২ তারিখ সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।
কলকাতা ও লাগোয়া জেলায় শনিবার মহালয়া থেকে ১৩ তারিখ পর্যন্ত আংশিক মেঘলা আকাশ থাকবে এবং তাপমাত্রা সর্বোচ্চ ৩২ থেকে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ থেকে ২৬ ডিগ্রির কাছাকাছি থাকবে। ১৪ থেকে ১৭ অক্টোবর মেঘলা ভাব কিছুটা বাড়বে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ থেকে ২২ তারিখ আকাশ আংশিক মেঘলা থাকবে তবে বৃষ্টির পূর্বাভাস নেই। মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। অর্থাৎ পুজোর শুরুতে আবহাওয়া শুকনো থাকলেও মাঝের দিকে সঙ্গে নিতে হতে পারে ছাতা। চতুর্থী থেকে ষষ্ঠী উপকূলীয় জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জানাল আলিপুর আবহাওয়া দফতর।