রাজ্যে পঞ্চম এনকাউন্টার, পুলিশকে গুলি চালানোর ঘটনায় নিহত অভিযুক্ত, শুভেন্দু বললেন, ‘বাতাসা খাওয়াবে?’



শান্তিনিকেতনে দুষ্কৃতীর গুলিতে জখম হয়েছিলেন কনস্টেবল বিশ্বজিৎ দাস। বোলপুরের লায়েক বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অপরাধীকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি। সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত রতন শেখ পুলিশের এনকাউন্টারে মারা গিয়েছে বলে খবর।

এই ঘটনার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘পুলিশকে গুলি করার চেষ্টা করেছিল। পুলিশকে গুলি করতে এলে পুলিশ কি বাতাসা খাওয়াবে?’ অপরাধীদের রাজ্যে কোনও জায়গা নেই বলে জানান তিনি।

বীরভূমের নানুরের সাওঁতা গ্রামের বাসিন্দা রতন। এর আগেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে রতনের বিরুদ্ধে। মাসকয়েক আগে একটি মামলায় গ্রেপ্তার হয়েছিল রতন। পুজোর সময়ে সেই মামলায় জামিন পায় রতন। গত শুক্রবার সন্ধ্যায়  রতনকে ধরতে সন্ধ্যায় অভিযান চালায় পুলিশ।  আচমকাই শান্তিনিকেতন থানার কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি করে পালিয়ে যায় রতন। এই ঘটনার পর থেকেই পলাতক ছিল রতন। গত দু’দিন ধরে রতনের খোঁজে তল্লাশি চালায় পুলিশ।

Post a Comment

Previous Post Next Post