বাতাসে হালকা হিমেল আমেজ, জেলা থেকে কলকাতা, সব জায়গাতেই হেমন্তের আমেজ। তবে এবার কি জাঁকিয়ে শীত পরবে, নাকি এবারেও ফের বদলে যাবে আবহাওয়া? বড় খবর দিল হাওয়া অফিস। দেখে নেওয়া যাক।
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান'। ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে, শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', জানিয়েছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, মঙ্গলবারের মধ্যে এটি পরিণত হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়ে।