আমলা থেকে পুলিশ, রেহাই পাননি কেউ। সোমবার নবান্ন সভাঘরের প্রশাসনিক বৈঠকে পুর পরিষেবা নিয়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরই পুর কমিশনার পদে রদবদল ঘটাল নবান্ন। বদল হল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিব পদেও। শুধু তাই নয়, তিন মহকুমা শাসককেও শোকজ করা হয়েছে।
ইতিপূর্বে পুর কমিশনার ছিলেন বিনোদ কুমার। তার জায়গায় এসেছিলেন সঞ্জন বনশল। এদিনের বৈঠকের পরই পুর কমিশনার পদে ফের রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী। বৈঠকেই তিনি বলেছিলেন, “বিনোদ কুমার আবার পুর সচিব পদে ফিরছেন। এখন সঞ্জয় বনসল আছেন।” এর পরই রদবদলের বিজ্ঞপ্তি জারি করা হয়। পুর কমিশনার পদে বসলেন বিনোদ কুমার।
এদিন তীব্র ভর্ৎসার মুখে পড়েছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরও। বনদপ্তরের সচিব পদে থাকা বিবেক কুমার এলেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিব পদে।