কিন্তু হঠাৎ করে কেন এমন মূল্যবৃদ্ধি?
পটল, বেগুন থেকে সজনের ডাটা, দাম শুনেই কিনতে গিয়ে পিছিয়ে যেতে হচ্ছে অনেককেই। এত দাম কেন? জানা যাচ্ছে, প্রচন্ড গরমের জেরে সবজির জোগানে ঘাটতি হচ্ছে। যার জেরে এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে মরসুমি সবজির দাম। বেশিরভাগ সবজির দাম সেঞ্চুরি পার করেছে। সামান্য সবজি কিনতে গিয়েও ঘাম ছুটে যাচ্ছে মধ্যবিত্ত বাঙালির।
বাজারে এখন ১২০ টাকা কিলো দরে বিকোচ্ছে লঙ্কা, টম্যাটো। শশা, উচ্ছের দাম পৌঁছেছে ১০০ টাকায়। কিলো প্রতি বেগুনের দাম দেড়শো টাকা। সজনে ডাঁটার দাম তিনশো টাকা। শুধু সবজি নয় মাছের দামের অবস্থাও তথৈবচ। ৪০০ থেকে ৪৫০ টাকা দামে বিক্রি হচ্ছে কাতলা মাছ।এক কেজির বেশি ইলিশ মাছের দাম দেড় হাজার টাকা। দাম বেশি থাকায় চাহিদাও কমছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
কীসের কীসের কত দাম?
লঙ্কা প্রতি কিলো ১২০, টমেটো ১২০, শশা ১০০ টাকা, উচ্ছে ১০০ টাকা, বেগুন ১৫০ টাকা, ঢ্যাঁড়শ ৮০ টাকা, সজনে ডাঁটা ৩০০ টাকা, ঝিঙে ৭০ টাকা, পটল ৫০ টাকা, পাতিলেবু ২০ টাকা, আদা ২৫০ টাকা, রসুন ৩০০ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, চন্দ্রমুখী আলু ৪০ টাকা প্রতি কেজি।
অগ্নিমূল্য মাছের দাম?
কাতলা মাছ প্রতি কিলো ৪০০ থেকে ৪৫০ টাকা, পারশের দাম প্রতি কিলো ৪৫০ টাকা, পাবদা প্রতি কিলো ৫০০ টাকা, পমফ্রেট ৮০০ টাকা প্রতি কিলো, ইলিশ (৬০০-৭০০ গ্রাম) ১০০০ টাকা, ইলিশ (১ কেজির বেশি) ১৫০০ টাকা।
অন্যদিকে, ডিম ১৩ থেকে ১৪ টাকা জোড়া, চিকেন প্রতি কিলো ২৫০ টাকা, পাঁঠার মাংস ৮৬০ টাকা প্রতি কিলো।