খবর বাংলা ডিজিটাল ডেস্ক : রাজ্যের শিক্ষা বিভাগের অধীনস্থ চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার। অবসরকালে তাঁদের এককালীন ভাতা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চলতি বছরের ১ এপ্রিল থেকেই এই নীতি কার্যকর হল বলা জানানো হয়েছে। প্যারা টিচার, অ্যাকাডেমিক সুভারভাইজার, চুক্তিভিত্তিক উচ্চমাধ্যমিক শিক্ষক, SSK এবং MSK-র শিক্ষাকর্মীরা, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীরাও এই সুবিধা পাবেন বলে জানিয়েছে রাজ্য।
বৃহস্পতিবার রাজ্য শিক্ষা দফতরের তরফে এই ঘোষণা করা হয়। সোশ্যাল মিডিয়ায় ওই বিবৃতি সকলের সঙ্গে শেয়ার করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য। বৃহস্পতিবার রাজ্য শিক্ষা দফতরের তরফে এই ঘোষণা করা হয়। সোশ্যাল মিডিয়ায় ওই বিবৃতি সকলের সঙ্গে শেয়ার করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য। ওই বিবৃতিতে বলা হয়েছে, উচ্চমাধ্যমিক প্যারা টিচার, SSK, MSK টিচার, অ্যাকাডেমিক সুপারভাইজার, আশাকর্মী, Honorary Health Workers, অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি হেল্পার, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ভলান্টিয়ার, হোমগার্ড ভলান্টিয়ার, অক্সিলারি ফায়ার অপারেটরদের এককালীন অবসরভাতা ২ এবং ৩ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল।
৬০ বা ৬৫ বছর বয়সে অবসরের সময় এককালীন ভাতা হিসেবে ওই টাকা পাবেন তাঁরা। পূর্ব শর্তাবলীই এক্ষেত্রে প্রযোজ্য হবে। গত ১ এপ্রিল থেকেই কার্যকর করা হল এই নয়া নীতি। এতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সম্মতিও মিলেছে বলে জানানো হয়েছে।