কলকাতা: গার্ডেনরিচ হাসপাতালে ছানি অপারেশনের পর দেখতে পাচ্ছেন না অনেকেই। অস্ত্রোপচারকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য ভবনে। রিপোর্টে উল্লেখ, গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালের OT থেকেই ছড়িয়েছে সংক্রমণ। অস্ত্রোপচারের সময় ব্যবহার করা ফ্লুইড থেকেই ছড়িয়েছে সংক্রমণ।