বর্ষার হাত ধরে ফিরছে ডেঙ্গি-আতঙ্ক, ক্রমশ বাড়ছে আক্রান্তর সংখ্যা


খবর বাংলা ডিজিটাল ডেস্ক : বর্ষার হাত ধরে ফিরল ডেঙ্গি-আতঙ্ক। ৭ দিনে রাজ্যে আক্রান্ত ১২৯ জন। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর ২৬ জুন পর্যন্ত রাজ্যে ১ হাজার ৩২৮ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন।

ডেঙ্গি সবথেকে বেশি থাবা বসিয়েছে উত্তর ২৪ পরগনায়। সেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৭৬ জন। দু’নম্বরে মালদা, জেলায় ১৭৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। মুর্শিদাবাদে মোট ডেঙ্গি আক্রান্ত ১৫৩ জন। কলকাতায় চলতি বছরে এখনও পর্যন্ত ১১৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। 

গত বছর রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল সর্বাধিক, প্রায় ১ লক্ষ ৭ হাজার জন। গত ১২ বছরে মধ্যে যা রেকর্ড। এবার পরিস্থিতি কী হয়, তা নিয়ে চিন্তিত স্বাস্থ্য কর্তারা। 

Post a Comment

Previous Post Next Post