নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে ধাক্কা, সম্প্রীতি উড়ালপুলে দুর্ঘটনার বলি ২


খবর বাংলা ডিজিটাল ডেস্ক : ফের সম্প্রীতি উড়ালপুলে দুর্ঘটনা। একটি বাইক গার্ডওয়ালে ধাক্কা মারলে, নিয়ন্ত্রণ হারায় আরেকটি। তার ফলে দুজনের প্রাণ গিয়েছে বলেই খবর। জখম আরও দুজন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলেই খবর। ওই চার যুবকের মাথায় হেলমেট ছিল না বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে চার বন্ধু দুটি মোটরবাইকে করে সম্প্রীতি উড়ালপুল দিয়ে যাচ্ছিল। মহেশতলা থানার জিনজিরা বাজার এলাকায় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে ধাক্কা মারে। পিছনে থাকা আরেকটি বাইকও নিয়ন্ত্রণ হারায়। ছিটকে পড়েন চারজনই। তাঁদের কারও মাথায় হেলমেট ছিল না। তাতে দুজনের মৃত্যু হয়। গুরুতর জখম আরও ২। তাঁরা ভর্তি। হাসপাতালে। আহত দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলেই খবর। পুলিশ সূত্রে খবর, মৃত এক যুবক হলেন উজ্জ্বল বল। মৃত এবং জখম মিলিয়ে চারজনই বেহালার পর্ণশ্রীর বাসিন্দা বলেই খবর। বাকিদের নাম, পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সম্প্রীতি উড়ালপুলে ছোট বড় দুর্ঘটনা প্রায়শয় লেগেই থাকে। এর আগে গত ফেব্রুয়ারিতেও এই উড়ালপুলে দুর্ঘটনায় প্রাণ যায় দুজনের। অভিযোগ, হেলমেটবিহীন বাইক চালক এবং আরোহীদের রুখতে কোনও উদ্যোগ নেয় না পুলিশ। নজরদারির অভাবে একের পর এক দুর্ঘটনা লেগে রয়েছে বলেই দাবি স্থানীয় এলাকাবাসীর। সে কারণে এমন প্রাণহানির ঘটনা ঘটছে বলেই মনে করা হচ্ছে। এদিনের ঘটনায় আরও একবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বলেই দাবি স্থানীয়দের।

Post a Comment

Previous Post Next Post