শোকজের জবাব দিয়ে বিস্ফোরক অরূপ
আরো কোনঠাস মমতা তৃণমূল। তৃণমূলের তিনটে ব্যাংক একাউন্ট বন্ধ করার জন্য ব্যাঙ্ককে লেখার ফলে একাউন্টেগুলো লক হয়ে গেছে। মহা বিপদে পড়েছে মমতা। এরজন্য অরূপকে শোকজ করা হয়েছে। সেই শোকজের এবার জবাব দিলেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস। কড়া জবাব দিয়ে তিন পাতার চিঠি পাঠিয়েছেন তিনি। চিঠিতে একাধিক বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। অরূপের চিঠিতে আরও বিড়ম্বনায় পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। তৃণমূলের কোষাধ্যক্ষ ছিলেন অরূপ। শোকজের জবাবে লেখা তিন পাতার চিঠিতে ছত্রে ছত্রে দলকে তুলোধনা করেছেন তিনি। সূত্রের খবর, চিঠিতে অরূপ লিখেছেন, কোনও তথ্য না দিয়েই বিভিন্ন সময়ে চেকে সই করিয়ে নেওয়া হয়েছে। কোথায় টাকা গিয়েছে, কেন টাকা নেওয়া হচ্ছে, কিছুই জানানো হয়নি তাঁকে। অর্থাৎ কোষাধ্যক্ষ হয়েও তিনি জানতে পারেননি, দলের টাকা কোথায় ব্যবহার করা হয়েছে।
চিঠিতে তিনি জানিয়েছেন, দলের তহবিলের টাকা কোন কাজে ব্যবহার হয়েছে, তা তিনি জানেন না। এইসব কারণেই তিনি দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করতে চিঠি দিয়েছিলেন বলে শোকজের জবাবে জানিয়েছেন অরূপ। টালিগঞ্জের প্রাক্তন বিধায়ক বিক্ষুব্ধদের সঙ্গে যোগ দেবেন কি না, তা নিয়ে জল্পনা বাড়ছে। মেসিকাণ্ডে একাধিকবার তলব এড়ানোর পর তদন্তকারীদের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। এখন তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা চলছে। তবে শোকজের জবাবে লেখা চিঠিতে অরূপ জানিয়েছেন, তিনি দলেই রয়েছেন।