আরজি করে চিকিৎসক ধর্ষণ-খুন: মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি


আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি ঘোষের সিঙ্গেল বেঞ্চ আর এই মামলা শুনবে না। এবার ডিভিশন বেঞ্চে হবে মামলার শুনানি।

আরজি করে ধর্ষণ-খুনের মামলা থেকে সরে দাঁড়িয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, CBI এবং সাজাপাত্র আসামী নতুন করে মামলা দায়ের করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি চলছে। 

এই যুক্তি দেখিয়ে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষণ খুনের মামলা থেকে তিনি সরে এসেছেন। তাঁর যুক্তি কেন্দ্রীয় তদন্ত সংস্থা এবং সাজাপ্রাপ্ত আসামি যখন ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন তখন এই মামলা ডিভিশন বেঞ্চেরই শোনা উচিত বলে তিনি মনে করেন।

Post a Comment

Previous Post Next Post