ব্লু লাইনে ফের সমস্যা, দক্ষিণেশ্বর-দমদম স্টেশনের মধ্যে লেটে চলতে পারে মেট্রো


সপ্তাহের আরও একটি কর্মব্যস্ত দিনে ব্লু লাইনে বিভ্রাট। দক্ষিণেশ্বর এবং দমদম স্টেশনের মধ্যে দেরিতে চলাচল করতে পারে মেট্রো। সিগন্যালিংয়ে সমস্যার কারণেই সমস্যা হতে পারে বলে জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ।

কেন ফের ব্লু লাইনে মেট্রো সমস্যা?

এই প্রসঙ্গে মেট্রো রেল কর্তৃপক্ষ জানাচ্ছেন, রাতে পেট্রলিংয়ের (নজরদারি) সময়ে বরানগর এবং নোয়াপাড়ার মধ্যে একাধিক পয়েন্টে সিগন্যালিং কেবল কাটা ছিল। সিগন্যালিং সিস্টেম দ্রুত ঠিক করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। লাগানো হচ্ছে নতুন কেবল। তা ঠিক না হওয়া পর্যন্ত ম্যানুয়াল সিগন্যাল ব্যবহার করা হচ্ছে। আর সেই জন্যই দক্ষিণেশ্বর এবং দমদম স্টেশনের মধ্যে দেরিতে চলাচল করতে পারে মেট্রো।

Post a Comment

Previous Post Next Post