শনিবার অমিত শাহর উপস্থিতিতে এনডিএ নেতারা বৈঠকে বসেছিলেন। সেখানেই ঠিক হয়েছে ফের নীতীশকেই মুখ্যমন্ত্রী করা হবে। ভোটের আগে অমিত শাহ এবং নরেন্দ্র মোদি দুজনেই বলেছিলেন, নীতীশ কুমারের নেতৃত্বে লড়বে এনডিএ জোট। এবার জানা শপথের দিন। এই সপ্তাহেই শপথ নেবে বিহারের নতুন সরকার।
জানা গিয়েছে, বিহার বিধানসভা নির্বাচনে জয়ের পর এবার নতুন এনডিএ সরকার ২০ নভেম্বর শপথ নেবে। পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে শপথ অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে। নীতীশ কুমার দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে রেকর্ড করবেন বলেই রাজনৈতিক মহলের ধারণা।