বৃহস্পতিবার ৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, কারণ জানালেন কর্তৃপক্ষ


বৃহস্পতিবার দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর। মঙ্গলবারই এই ঘোষণা করা হয়েছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের তরফে। জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৬ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে ওই বিমানবন্দর। সেই দিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্ধ রাখা হবে মুম্বই বিমানবন্দর।
মঙ্গলবারই একটি ‘প্যাসেঞ্জার অ্যাডভাইজ়ারি’ দেওয়া হয়েছে মুম্বইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের তরফে। তাতেই জানানো হয়েছে, প্রতি বর্ষার পর সেখানে বার্ষিক রক্ষণাবেক্ষণের কাজ চলে। যাতে নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং বিশ্বব্যাপী বিমান চলাচলের মান নিশ্চিত করা যায় এবং মসৃণ ও নিরাপদ ভ্রমণ সম্ভব হয় সেই কারণেই এই কাজ করা হয়। এই কারণেই বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিমানবন্দরের দু’টি রানওয়েই বন্ধ থাকবে।
বিমানবন্দর অপারেটর জানিয়েছেন, রক্ষণাবেক্ষণের মধ্যে রানওয়ের আলো, চিহ্ন এবং নিষ্কাশন ব্যবস্থার বিস্তারিত পরিদর্শন করা হবে। এই সঙ্গেই রানওয়েতে মেরামত এবং প্রযুক্তিগত কাজগুলিও অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post