জরুরি খবর ! মেরামতির জন্য বন্ধ হবে দ্বিতীয় হুগলি সেতুর যান চলাচল, কবে কখন থেকে ? বিকল্প পথ কী ?


হাওড়া: ফের মেরামতির কারণে বন্ধ রাখা হবে দ্বিতীয় হুগলি সেতুর যান চলাচল। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, রবিবার কেবল এবং বিয়ারিংয়ের রক্ষণাবেক্ষণের কাজের জন্য বিদ্যাসাগর সেতু দিয়ে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে।

আগামীকাল সকাল ৬ টা থেকে দুপুর ২টো পর্যন্ত ৮ ঘন্টা যান চলাচল বন্ধ থাকবে বলে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে এক যানবাহন চলাচল সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেই সময় কলকাতা এবং হাওড়ার মধ্যে দ্বিতীয় হুগলী সেতু দিয়ে চলা যানবাহন ঘুরপথে চলাচল করবে।সেই সময়ে কোলাঘাট  কিংবা ডানকুনির দিক থেকে কলকাতা গামী  গাড়ি নিবেদিতা সেতু দিয়ে যাবে।

কলকাতা থেকে হাওড়ার দিকে গাড়ি যাওয়ার জন্য হাওড়া ব্রিজ হয়ে যাতায়াত করবে।কলকাতার দিক থেকে আবার বেশ কিছু যাত্রীবাহী গাড়িকে  কাজীপাড়া, আন্দুল রোড, আলমপুর  হয়ে সরাসরি ১৬ নম্বর জাতীয় সড়কে উঠবে। আবার বেশ কিছু গাড়িকে শৈলেন মান্না সরণি হয়ে হাওড়া আমতা রোড দিয়ে সরাসরি নিবড়া হয়ে জাতীয় সড়ক অথবা মাইতি পাড়ার দিকে নিয়ে যাওয়া হবে।

Post a Comment

Previous Post Next Post