নিয়োগ দুর্নীতি মামলায় ফের জামিন, এ বার কল্যাণময় গঙ্গোপাধ্যায়


নিয়োগ দুর্নীতি মামলায় ফের জামিন। এ বার জামিন পেলেন মধ্যশিক্ষা পর্যদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এ দিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কল্যাণময়ের জামিন মঞ্জুর করেন। কয়েকদিন আগেই নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এর আগে নিয়োগ দুর্নীতির ঘটনায় ইডির মামলাতেও জামিন পেয়েছিলেন তিনি। এ দিন সিবিআই মামলায় জামিন পেয়েছেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এর ফলে এ বার জেল মুক্তি হবে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহা।


Post a Comment

Previous Post Next Post