শিয়ালদহ শাখায় ফের বাতিল একাধিক লোকাল ট্রেন, দুর্ভোগ এড়াতে বিশদে জানুন


শিয়ালদহ ডিভিশনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য বুধবার ১৯ নভেম্বর রাত ১১টা ৪৫ মিনিট থেকে ২০ নভেম্বর ভোর ৩টা ৩০ মিনিট পর্যন্ত (মোট ২২৫ মিনিট) শিয়ালদহ ও বিধাননগর রোড স্টেশনের মধ্যে ব্রিজ নং ০১-এর লাইন নং ০৫-এ ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। ফলে একাধিক ট্রেনের সময়সূচি ও রুটে পরিবর্তন আনা হয়েছে।

১৯ নভেম্বর ২০২৫ তারিখে ট্রেন বাতিল
৩২২৪৯ শিয়ালদহ – ডানকুনি লোকাল
৩২২৫২ ডানকুনি – শিয়ালদহ লোকাল
৩১৪৪৭ শিয়ালদহ – নৈহাটি লোকাল
৩১৪৫০ নৈহাটি – শিয়ালদহ লোকাল

শর্ট টার্মিনেশন / শর্ট অরিজিনেশন
৩১৫৪২ শান্তিপুর – শিয়ালদহ লোকাল ১৯ নভেম্বর ব্যারাকপুরে শর্ট-টার্মিনেট হবে।
৩১৫১১ শিয়ালদহ – শান্তিপুর লোকাল ২০ নভেম্বর ব্যারাকপুর থেকে শর্ট-অরিজিনেট হবে।

অন্য ট্রেনগুলোর বিশেষ ব্যবস্থা
১৩১০৬ বালিয়া – শিয়ালদহ এক্সপ্রেস (যাত্রা শুরু ১৯.১১.২০২৫)
, ২০ নভেম্বর পথে ৯০ মিনিট নিয়ন্ত্রিত রাখা হবে।

৫৩১৭১ শিয়ালদহ – লালগোলা প্যাসেঞ্জার
, ২০ নভেম্বর ভোর ৩:৪৫-এর বদলে ৪:১৫-এ শিয়ালদহ থেকে ছাড়বে।

Post a Comment

Previous Post Next Post