পর্যটকদের জন্য সুখবর, বাড়ল দিঘা পাঁশকুড়া লোকাল ট্রেনের মেয়াদ


দিঘায় জগন্নাথ ধাম উদ্বোধনের সময় থেকে রেল কর্তৃপক্ষ দিঘা পাঁশকুড়া দুটি লোকাল স্পেশাল ট্রেন দিয়েছিলো। উদ্বোধনের পর থেকে দিঘায় ট্রেনের যাত্রী সংখ্যা ক্রমেই বাড়ছে। ট্রেন যাত্রীদের সুবিধার্থে স্পেশাল ট্রেন দুটির মেয়াদ বাড়ায় রেল কর্তৃপক্ষ। আবার মেয়াদ বাড়ানো হলো ট্রেনের। বাড়িয়ে সময়সীমা করা হয়েছে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
পাঁশকুড়া-হলদিয়া দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে এই বিশেষ ট্রেনের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়েছেন দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ। আবারও ০৮১১৭ ও ০৮১১৮ পাঁশকুড়া-দিঘা-পাঁশকুড়া স্পেশাল লোকাল ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

Post a Comment

Previous Post Next Post