আগামীকালই (১৭ নভেম্বর ২০২৫) রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন বিহারের বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। নতুন সরকার গঠনের প্রস্তুতি চলছে জোর কদমে। একই দিনে নীতীশ কুমার, জেডিইউ বিধায়ক দলের বৈঠক ডেকেছেন।একইভাবে, জাতীয় জনতান্ত্রিক জোটের (NDA) সব জোটসঙ্গীও তাদের নিজস্ব বিধায়ক দলের বৈঠক ডেকেছে। বৈঠকের পর NDA বিধায়ক দলের একটি বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে NDA বিধায়ক দলের নেতা নির্বাচিত হবেন। বর্তমান বিহার বিধানসভা আসনের মেয়াদ ২২ নভেম্বর ২০২৫ এ শেষ হচ্ছে। নতুন সরকার গঠন, শপথগ্রহণ এবং অন্যান্য প্রক্রিয়া সকলই তার আগে সম্পন্ন হবে।