টেলি-মেডিসিন পরিষেবায় উপকৃত রাজ্যের সাত কোটি, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের


চেষ্টাটা চলছিল দীর্ঘদিন ধরে। এই প্রকল্পের সাফল্যের জন্য অর্থ বরাদ্দ থেকে শুরু করে চিকিৎসক এবং হাসপাতালকে টার্গেট বেঁধে দেওয়া — বেশ কিছু পদক্ষেপ করেছিল রাজ্য। শেষ পর্যন্ত সাফল্য এল। আর সেই খবর জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।
গ্রামীণ এলাকায় টেলি-মেডিসিন পরিষেবা পাওয়া রোগীর সংখ্যা সাত কোটি ছুঁয়েছে — সাফল্যের এই মাইলফলকের কথা সমাজমাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। এই সাফল্যের নেপথ্যে চিকিৎসকদের ভূমিকার কথা উল্লেখ করে তাঁদের অভিনন্দন জানিয়েছেন তিনি। আগামী দিনে এই পরিষেবা আরও ছড়িয়ে পড়বে এবং আরও বেশি উপভোক্তা এর সুবিধা পাবেন বলে আশা প্রকাশ করেছেন মমতা।

Post a Comment

Previous Post Next Post