দিল্লিতে ফের দুঃস্বপ্ন! লালকেল্লার সামনে বিস্ফোরণ, জরুরি বৈঠকে অমিত শাহ


দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের বাইরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনার পর দিল্লি জুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা (High Alert)।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডে বিস্তারিত তদন্ত হবে এবং এই মুহূর্তে কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া হচ্ছে না।” ঘটনার খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন।

কোথায় ঘটেছে বিস্ফোরণ?
সূত্র অনুযায়ী, সোমবার সন্ধ্যায় লালকেল্লা (লাল কিলা) মেট্রো স্টেশনের গেটের বাইরে দাঁড়ানো একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। গাড়িটি তখন ট্রাফিক সিগন্যালে থেমে ছিল বলে জানা গিয়েছে। বিস্ফোরণের প্রকৃতি এখনও পর্যন্ত স্পষ্ট নয়, ফরেনসিক বিশেষজ্ঞরা তা খতিয়ে দেখছেন।

সহায়তার জন্য হেল্পলাইন নম্বর:
দিল্লি পুলিশ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তি বা আহতদের খোঁজে নিচের জরুরি নম্বরগুলোতে যোগাযোগ করা যেতে পারে —

দিল্লি পুলিশ জরুরি নম্বর: ১১২ (২৪ ঘণ্টা সক্রিয়)

দিল্লি পুলিশ কন্ট্রোল রুম: ০১১-২২৯১০০১০ / ০১১-২২৯১০০১১

LNJP হাসপাতাল (যেখানে অধিকাংশ আহত ভর্তি): ০১১-২৩২৩৩৪০০

Post a Comment

Previous Post Next Post