অবিলম্বে লড়াই থামান, ত্রিপাক্ষিক বৈঠকের আগে পুতিনকে বার্তা ট্রাম্পের


রাশিয়া এবং ইউক্রনের মধ্যে চলা যুদ্ধ বন্ধ করতে ফের বসতে চলেছে ত্রিপাক্ষিক বৈঠক। বুধবার থেকেই এই লক্ষ্যে আবু ধাবিতে ফের শান্তি বৈঠকে বসছে ইউক্রেন, রাশিয়া এবং আমেরিকা। দ্বিতীয় দফার এই ত্রিপাক্ষিক বৈঠকের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। এই লড়াই বন্ধ করার জন্য পুতিনের প্রতি আর্জি জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ দিকে এই বৈঠক শুরুর আগে ইউক্রেনে ফের ড্রোন এবং মিসাইল নিয়ে পাওয়ার গ্রিডে হামলা চালিয়েছে রাশিয়া । ৪৫০টির বেশি ড্রোন এবং ৭০টির বেশি মিসাইল নিয়ে পাওয়ার গ্রিডে হামলা চালিয়েছে রাশিয়া বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও কিইভ এবং খারকিভেও হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ। শান্তি বৈঠকের আগে এই হামলা নিয়ে যুদ্ধ বন্ধ করার ব্যাপারে রাশিয়ার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে কিইভ।

অন্য দিকে, কিইভের উপর হামলা শুরু হতেই মস্কোতে বার্তা দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট। মঙ্গলবার ট্রাম্প বলেন, ‘আমি চাই পুতিন এই লড়াই বন্ধ করুন।’

যদিও পুতিনের প্রতি নরম ভাব দেখিয়েছন ট্রাম্প। এএফপির প্রতিবেদন অনুসারে, ওভাল হাউসে সংবাদিককদের সঙ্গে কথা বলার সময়ে আমেরিকান প্রেসিডেন্ট জানিয়েছেন, পুতিন তাঁর কথা রেখেছেন। তাঁর দাবি, আগের রবিবার থেকে গত রবিবার পর্যন্ত ইউক্রেনে কোনও হামলা হবে না বলে কথা দিয়েছিলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট সেই কথা রেখেছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

Post a Comment

Previous Post Next Post