এপস্টিন ফাইলে এ বার মিলল অনুরাগ কাশ্যপের নাম! আবার বিতর্কে বলিউডের পরিচালক


আবার আলোচনায় বলিউডের পরিচালক অনুরাগ কাশ্যপ। এমনিতেই তাঁর সোজাসাপটা বক্তব্যের জন্য বিতর্কে থাকেন অনুরাগ। তবে এ বার নাকি তাঁর নামও দেখা গেল যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত প্রকাশিত ফাইলে। যা নিয়ে সমাজমাধ্যমে ইতিমধ্যেই শুরু আলোচনা।

গত ৩০ জানুয়ারি প্রায় ৩০ লক্ষেরও বেশি নথি সমেত ফাইল প্রকাশ করেছে আমেরিকার বিচার বিভাগ। পূর্বপ্রকাশিত ফাইলগুলির মতো নতুন ফাইলগুলিতেও বিশিষ্টজনেদের নাম রয়েছে। নতুন ফাইলগুলিতে নাম মিলেছে ইলন মাস্ক, বিল গেটস, নিউ ইয়র্কের মেয়র জ়োহরান মামদানির মা তথা চিত্রপরিচালক মীরা নায়ারের। সেখানেই অনুরাগকে নাকি ‘বলিউড গাই’ (এমন এক জন যাঁর সঙ্গে বলিউডের যোগ আছে) বলে উল্লেখ করা হয়েছে।

নতুন প্রকাশিত ফাইলগুলির মধ্যে রয়েছে বেশ কিছু ইমেলও। তার মধ্যে, যেখানে এপস্টিনের কিউবা এবং অন্যান্য স্থানে পরিকল্পিত ভ্রমণের কথা আলোচনা করা হয়েছে, সেখানে অনুরাগকে বৌদ্ধধর্ম, প্রযুক্তি এবং চিকিৎসা বিষয়ক কর্মশালায় প্রত্যাশিত অংশগ্রহণকারীদের অন্যতম হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। তবে এ ক্ষেত্রে উল্লেখ্য, ইমেলে নাম থাকা মানেই যে অনুরাগ কোনও অনুষ্ঠানে বা এপস্টিনের কার্যকলাপে যোগ দিয়েছিলেন, তা নিশ্চিত করে বলা যায় না। সেই সঙ্গে, এপস্টিন ও অনুরাগের একই সময়ে একই জায়গায় একসঙ্গে থাকারও কোনও প্রমাণ মেলেনি। এই খবর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া মিলেছে অনুরাগীদের তরফে।

Post a Comment

Previous Post Next Post