মাঝ আকাশে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে আগুন আতঙ্ক। যার জেরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ২৩৬ জন যাত্রী নিয়ে নেপালের কাঠমান্ডু থেকে ইস্তাম্বুলের দিকে যাচ্ছিল তুর্কিশ এয়ারলাইন্সের ওই ফ্লাইট। সূত্রের খবর, মাঝ আকাশে বিমানের ডানদিকের ইঞ্জিনে হঠাৎই আগুন লেগে যায়। তবে পাইলটের তৎপরতায় বড় ধরণের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।