এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে। তিনি ময়নাগুড়িতে প্রথম সভা করেন। ময়নাগুড়ি সভা থেকে তিনি সরাসরি আক্রমন করেন বিজেপি ও নির্বাচন কমিশনকে।
ময়নাগুড়ির সভা থেকে মমতা বলেন, " সেন্ট্রাল ফোর্সকে আমি সম্মান করি। মনে রাখবেন, জনগণের শক্তিই আসল শক্তি। বিজেপি এখন দিল্লিতে ক্ষমতায় আছে, পালটে যাবে। আপনারা আপনাদের (কেন্দ্রীয় বাহিনী) কাজ সম্মানের সঙ্গে করুন। যদি ভোটের সময় আপনারা বিজেপির পোলিং এজেন্ট হয়ে গেলে, আমাদের মা-বোনেরা আছেন, তাঁরা দেখে নেবেন। আমরা কিছু করব না। আমরা সহযোগিতা করব।" এসআইআর প্রসঙ্গে মমতা বলেন, "রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছি। যা নাম উঠেছে এজন্য উঠেছে। আমার কৃতিত্ব নেই। মানুষের কৃতিত্ব। আপনুাদের পাগুলোকে প্রণাম জানাই। আমার আরও মিটিং আছে তাই যেতে হবে। মা-বোনেদের প্রণাম জানাই।"
বিজেপিকে সোজাসুজি আক্রমন করে তিনি বলেন, ওরা মানুষের খাদ্য, রুচিকেও নিয়ন্ত্রণ করতে চায়। মমতা বলেন, "কে কী খাবে, মেয়েরা কী পরবে ওরা বলবে? আমরা সবাইকে সম্মান করি। আমি সেন্ট্রাল ফোর্সকে সম্মান করি। আপনাদের সঙ্গে সহযোগিতা করব। আজ দিল্লিকে বিজেপি আছে, কাল থাকব না। বিজেপির একজন মন্ত্রী বলে গেছেন, গাছে বেঁধে পেটাবেন। আমি বলি, গাছ আমাদের, অরণ্য আমাদের। গাছ মানুষকে ছায়া দেয়। পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না। দিল্লির দুই ভদ্রলোককে বিদায় দিন। না দিলে দেশ বেচে দেবে।" ওরা শুধু মিথ্যা বলে আর মানুষকে লাইনে দাঁড় করায়। সোশাল মিডিয়ায় প্রচার করে, বিজ্ঞাপন করে। আমরা পরিষেবা দিচ্ছি। আদার কার্ড দেখালে বলছে নো পাপা। ভোটার অধিকার কাড়া ইয়েস পাপা। হয়েছে দুই ভাই (বিজেপি-কমিশন) যত পারে চক্রান্ত করে। আমার মা-বোনেরা রেডি আছে। একজনের নাম বাদ গেলেও দেখে নেব। ভোটচুরি রুখে দেবেন মা-বোনেরা। আপনারা জানেন। ছেলেদের পেছনে রাখবেন। আপনারা সামনে রাখবেন।"