দীর্ঘবিরতির পরে ফিরে এলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের সঙ্গে আরও একবার কাজের সুযোগ পেয়েছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। গ্রীষ্মের ছুটিতেই মুক্তি পাবে উইন্ডোজের নতুন ছবি ‘ফুল পিসি ও এডওয়ার্ড’। তার আগে প্রকাশ্যে বং বিউটি কনীনিকার লুক। সিনেমার সুবাদে উইন্ডোজের সঙ্গে লম্বা বিরতি কাটিয়ে ঘর ওয়াপসি কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের। আবেগে ভেসে কনীনিকা বলেন, “শিবুদা-নন্দিতাদির সঙ্গে এর আগে অনেক কাজই করেছি। সিনেমার দিক থেকে বিচার করলে ‘মুখার্জিদার বৌ’, ‘হামি’, ‘কণ্ঠ’। এরপর লম্বা বিরতি কাটিয়ে ‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এর হাত ধরে ফিরে আসা। যখন শিবুদা আমাকে ফোন করেছিল তখন আমি বিদেশে ছিলাম। আমার কাছে এই ছবির প্রস্তাব আসা বড় পাওয়া কারণ উইন্ডোজের সঙ্গে কাজ করতে আমার ভালো লাগে।”

নন্দিতা রায়ের প্রশংসায় পঞ্চমুখ কনীনিকা। তাঁর কথায়, “নন্দিতাদিকে আমি ভীষণ সম্মান করি। উনি আমার কাছে এমন একজন মানুষ যাকে আমি প্রচণ্ড ভালোবাসি, সঙ্গটাও খুব প্রিয়। আর শিবুদার ফ্যান তো ছোটবেলা থেকেই। অভিনয়ের ভক্ত তো ছিলামই পরে যখন একসঙ্গে কাজ করলাম তখন থেকে ডিরেকশনেরও ফ্যান হয়ে গিয়েছি। এই মুহূর্তে সিনেমার যা পরিস্থিতি সেক্ষেত্রে নির্দেশনার সঙ্গে ব্যবসায়িক দিকটাও দেখতে হয়। সব দিক থেকেই শিবুদাকে আমার ভীষণ ভালো লাগে, প্রতি মুহূর্তে বুদ্ধিদীপ্ততার পরিচয় পাই। সব মিলিয়ে আবার উইন্ডোজের সঙ্গে আমার ফিরে আসাটা ভালোলাগার একটা জায়গা।”

Post a Comment

Previous Post Next Post