অভয়ার মাকে 'দ্বিচারিতা' বলে আক্রমন কুনাল ঘোষের

একটা প্রচলিত প্রবাদ আছে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের প্রতিক্রিয়া বাতাসের থেকেও দ্রুত ছোটে। বুধবার বিজেপি দ্বিতীয় প্রার্থী ঘোষণা করতেই দেখা যায় পানিহাটির প্রর্থী অভয়ার মা। ঠিক কী কারণে রাজনৈতিক দলের প্রার্থী হতে হলেন অভয়ার মা, স্বাভাবিকভাবেই সে প্রশ্ন তুলছেন অনেকেই। প্রার্থী হতেই অভয়ার মাকে কটাক্ষ করেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।কুণাল ঘোষ বলেন, “আপনারা যেটা করলেন যাদের ফাঁদে পা দিলেন এটা সম্পূর্ণ দ্বিচারিতা। অভয়ার মৃত্যুর প্রতিবাদী আমরাও। কিন্তু আমরা কুৎসা বিকৃত বিরোধিতার প্রতিবাদ করেছি। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে কলকাতা পুলিশ ২৪ ঘণ্টায় দোষীকে ধরেছিল। আপনারা বলেছিলেন সিবিআই। হাই কোর্ট দিয়েছিল। সেই সিবিআইয়ের তদন্তে দেখা গিয়েছে কলকাতা পুলিশ যাকে ধরেছিল সেটাই ঠিক। ভুলে যাবেন না তদন্ত তিনটি আদালত দেখেছে। আপনারা বলেছেন সিবিআই বিচার দেয়নি। সিবিআই কাদের? সিবিআই বিজেপির।"
  
তিনি আরো বলেন, " আপনারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। এক মিনিট সময় দেয়নি আপনাদের। উপেক্ষা, অপমান করেছে। আর আপনারা এখন সেই বিজেপির প্রার্থী। আপনাদের পূর্ণ গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু এটা দ্বিচারিতা।” অভয়ার মা রত্না দেবনাথের দাবি, মেয়ের সঙ্গে ঘটা অবিচারের ন্যায় বিচারের আশায় বিজেপি প্রার্থী হিসাবে বিধানসভা নির্বাচনে লড়াই। এই প্রসঙ্গে তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষের প্রশ্ন, “মেয়ের প্রতি ন্যায়বিচার চাইতে বিজেপি? উন্নাও, হাথরস, প্রয়াগরাজ, গুজরাটে বিলকিসের ধর্ষকদের মালা পরিয়ে নিয়ে গিয়েছে। ভারতের সোনার মেয়েদের শ্লীলতাহানি করা ব্রিজভূষণ বিজেপি সাংসদ। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসে থাকেন। মণিপুর, ওড়িশা থেকে দিল্লিতে একের পর এক নারী নির্যাতন। সেই বিজেপিতে গিয়ে আপনারা ন্যায়বিচারের কথা বলবেন? আপনারা নিজেদের সম্মান নিজেরা নষ্ট করছেন।”

Post a Comment

Previous Post Next Post