আর জি কর কাণ্ডে নির্যাতিতার মা নিজেই বলেছিলেন যে তিনি বিজেপির কাছে অনুরোধ করেছিলেন, তাকে যেন পানিহাটি থেকে প্রার্থী করা হয়। এবার তাই নিয়েই দুভাগে বিভক্ত দল। শমীকে ও সুকান্ত এই প্রস্তাবে রাজী নয়, অন্যদিকে এর পক্ষে সায় দিয়েছেন শুভেন্দু। প্রসঙ্গত, দিল্লির নির্ভয়ার নামের সঙ্গে মিলিয়ে আর জি করের নির্যাতিতার নাম রাখা হয়েছে ‘অভয়া’। কিন্তু নির্ভয়ার মায়ের মতো রাজনীতির হাতছানি উপেক্ষা করতে পারেননি অভয়ার মা। আর জি করের নির্যাতিতার মা-বাবা ইতিমধ্যেই বিজেপির সদস্যপদ গ্রহণ করেছেন। ভবিষ্যতে তাঁদের রাজনৈতিক ভূমিকা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। গত সপ্তাহেই পানিহাটির বাড়িতে অভয়ার মা ঘোষণা করেছিলেন, সুবিচার ছিনিয়ে আনতে বিজেপির হয়ে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। টেলিফোনে বিজেপি নেতৃত্বকে সে কথা জানিয়েওছেন।
তিনি এমনও জানান, সিপিএম তাদের নিয়ে শুধু রাজনীতি করেছে। বিজেপি ক্ষমতায় এলে তারা নাকি সুবিচার পাবেন। অভয়ার মায়ের এই ঘোষণার পরই রাজ্যজু়ড়ে নিন্দার ঝড় উঠেছে। মেয়ের মৃত্যুকে হাতিয়ার করে অভয়ার মা বিজেপি প্রার্থী হতে চাওয়ায় নিন্দার ঝড় সোশাল মিডিয়াজুড়েও। বিপক্ষে বিজেপির একাংশের যুক্তি, অভয়ার মা নিজেই ঘোষণা করছেন তিনি প্রার্থী হচ্ছেন। তাঁদের এই রাজনীতির সঙ্গে যোগ নিয়ে সোশাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। সেটাতে স্পষ্ট, তাকে প্রার্থী করলে বিজেপির কোনও লাভ হবে না। অভয়ার মাকে প্রার্থী করার বিষয়ে কর্মীদের সঙ্গেও আলোচনা করা হয়েছে। তাদের কথায়, আর জি কর কাণ্ড শুধু পানিহাটির ইস্যু নয়। অভয়ার মাকে প্রার্থী করলেই যে মানুষ ঢেলে ভোট দেবে সেরকমটা নয়। এদিকে অনেকেই একজন রাজনীতির লোক চাইছেন। এখন দেখার শেষ পর্যন্ত বিজেপি কোন সিদ্ধান্তে উপস্থিত হয়।