দক্ষিণবঙ্গে বৃষ্টি সমানে চলেছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা জানা যাচ্ছে, আজ শনিবারও বৃষ্টির পূর্বাভাস আছে।

বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। হতে পারে শিলাবৃষ্টিও। উত্তরের জন্য কী পূর্বাভাস? কতদিন চলবে এই দুর্যোগ? একনজরে আবহাওয়ার সম্পূর্ণ খবর। 

আগে পূর্বাভাস ছিল, রবিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি হতে পারে। বর্তমানে আবহাওয়া দপ্তর বলছে আগামী মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে। তার পর ধীরে ধীরে শান্ত হবে পরিস্থিতি। আজ রাজ্যের একাধিক জেলায় সতর্কতা রয়েছে। তালিকায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া। এদিন বৃষ্টির পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা। শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলিতে। যদিও সব জেলার সমস্ত অংশে বৃষ্টি হবে না। আগামীকাল রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমতে শুরু করবে ঠিকই তবে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা থাকছে সব জেলাতেই। আজ ও আগামীকাল দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে। তারপর থেকে তাপমাত্রা কমবে। সোমবার থেকে তাপমাত্রা কিছুটা নামতে পারে একাধিক জেলায়। তার পরের তিন দিনে পারদ ফের তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস।

অন্যদিকে আগামীকাল রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমতে শুরু করবে ঠিকই তবে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা থাকছে সব জেলাতেই। আজ ও আগামীকাল দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে। তারপর থেকে তাপমাত্রা কমবে। সোমবার থেকে তাপমাত্রা কিছুটা নামতে পারে একাধিক জেলায়। তার পরের তিন দিনে পারদ ফের তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস।

Post a Comment

Previous Post Next Post