মীনাক্ষীর বিরুদ্ধে কল্যাণপুত্র শীর্ষন্য - রাজনীতির ময়দানে কি নবগত?

এবার বেশ কয়েকটা দিয়েই রাজনৈতিক বাবার পুত্রদের প্রার্থী করেছেন মমতা। তার মধ্যে একটি হলো উত্তরপাড়া। প্রতিষ্ঠিত আইনজীবী ও রাজনৈতিক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষণ্য এবার উত্তর পাড়ায় বাম প্রার্থী মীনাক্ষীর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী। শীর্ষণ্যও কিন্তু পেশায় আইনজীবী। তিনি সরকারের স্যান্ডিং কাউন্সিল। একাধিক মামলা তিনি লড়েছেন সরকারের হয়ে। কলেজগুলিতে নির্বাচন বন্ধ কেন? সেই নিয়ে মামলা দায়ের হয়েছিল, সেখানে সিপিএম-এর সায়ন বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে লড়াই করেছিলেন শীর্ষণ্য। এছাড়াও একাধিক বড় মামলা, তা সে একশো দিনের কাজ হোক কিংবা নিয়োগ দুর্নীতি মতো মামলায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন কল্যাণ পুত্র। আজ তাঁকেই প্রার্থী করেছে তৃণমূল। এবার উত্তরপাড়া থেকে সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের বিপরীতে লড়াই করবেন তিনি।

কল্যাণ পুত্র জানিয়েছেন, তাঁর রাজনীতিতে হাতেখড়ি বহু বছর আগে। তিনি বরাবরই তৃণমূলের হয়ে ছাত্র রাজনীতি করতেন। সিপিএম যে সময় সরকারে ২০০৫ থেকে ২০১০ সেই সময় তিনি ছাত্র রাজনীতি করেছেন। তিনি বলেন, “ল কলেজে আমি জেনারেল সেক্রেটারি ছিলাম। আমি প্রেসিডেন্ট হয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় আমায় তখন আর্শীবাদ করেন। তবে ২০১১ সালে সরকার ক্ষমতায় আসার পর লড়াই কোর্টে শিফট হয়ে গেছে।” এক সাক্ষাৎকারে শীর্ষণ্য বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় এই লড়াইয়ে যোগ্য মনে করেছেন তার জন্য ধন্যবাদ। আমি ২০২১ সালে কাঞ্চনদার জন্য লড়াই করেছিলাম। ভোট প্রার্থনা করেছিলাম। এবার নিজেকে ধন্য মনে করছি কারণ এই বছর আমি উত্তরপাড়ার মানুষের কাছে নিজের জন্য ভোট চাইতে পারব।”

Post a Comment

Previous Post Next Post