আরাবুল ছাড়ছে তৃণমূল - নাটকীয়ভাবে দাঁড়াতে পারে নওসাদের পাশে

আরাবুলের দিন ভালো যাচ্ছে না অনেকদিন। দলে নেই কোনো গুরুত্ব। দলের কারণেই অনেকদিন তাকে জেলে থাকতে হয়েছে। এই পরিস্থিতিতে তিনি ভোটের আগে হয়তো নতুন সিদ্ধান্ত নিতে চলেছেন। যোগ দিতে পারেন নওশাদ সিদ্দিকির দল আইএসএফে। আজই আরাবুলের ফুরফুরা শরিফ যাওয়ার কথা। সেখানে আইএসএফের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে দলে যোগ দেওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু কেন ভোটের আগে দলের সঙ্গে দূরত্ব বাড়াতে চাইছেন আরাবুল ইসলাম? এর জবাব সরাসরি না দিলেও অভিমানের কথা শোনা গেল তাঁর মুখে। বললেন, ”আরাবুল ইসলামকে তৃণমূল চিনতে পারেনি। দলের সঙ্গে সবসময় আমি থেকেছি, কাজ করেছি। কিন্তু এখন আমি কোণঠাসা।” 

শোনা যাচ্ছে, তাঁর সঙ্গে দলত্যাগ করতে পারেন তৃণমূলের আরেক নেতা কাইজার আহমেদও। তবে ঘটনার দিকে আমাদের লক্ষ্য আছে। শেষ পর্যন্ত আরাবুল বা কাইজার তা নাও করতে পারে। এটা হয়তো একটা অভিমানের প্রকাশ। দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গড়ায়।

Post a Comment

Previous Post Next Post