ভোট দিতে কলকাতায় ফিরছে পরিযায়ী শ্রমিকেরা - ভোট বাক্স ভারী কোন দিকে?

পরিযায়ী শ্রমিকরা কিন্তু অনেকটা ভাগ্য নির্ধারন করে দেবে প্রার্থীদের। এবার উত্তর ও দক্ষিণ ভারত থেকেই বহু পরিযায়ী শ্রমিক ফিরছেন কলকাতায় ও বাংলায়। বিশেষ করে পঞ্জাবে কাজ করতে যাওয়া বাংলার বহু মানুষ পরিবার সহ ট্রেনে করে ফিরে আসছেন। জলন্ধর সিটি রেলওয়ে স্টেশন থেকে কলকাতাগামী ট্রেনগুলিতে প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে। অনেকেই অভিযোগ করছেন, ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না, ফলে বাড়ি ফেরার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে। কলকাতার বাসিন্দা সুরজিৎ মানিক জানিয়েছেন, তিনি ভোট দেওয়ার জন্য পরিবার সহ বাংলায় ফিরছেন। তিনি বলেন, 'এবারের নির্বাচনে BJP ও TMC-র মধ্যে কড়া লড়াই হবে। এবর পদ্ম ফুটবে বাংলায়।' অন্যদিকে, দিনমজুর সন্তোষ জানিয়েছেন, তিনিও পরিবারকে নিয়ে কলকাতায় ফিরছেন ভোট দিতে। তিনি বলেন, 'কেউ আমাদের টিকিট স্পনসর করেনি। নিজেদেরই টিকিট বুক করতে হয়েছে।'

জলন্ধরে কাপড়ের ব্যবসা করা কলকাতার বাসিন্দা মেহদুল জানিয়েছেন, ২০ তারিখে কলকাতায় ফিরবেন। কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না। ৫ জনের জন্য টিকিট বুক করার চেষ্টা করা হলেও মাত্র ২ জনের টিকিট নিশ্চিত হয়েছে। তবুও তাঁদের ফেরা জরুরি কারণ তিনি শুনেছেন অনেকের নাম ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া হয়েছে। পরিবার সহ পঞ্জাব ঘুরতে যাওয়া পারভেজ আলম জানিয়েছেন, বাংলায় নির্বাচন থাকায় তাঁদের তাড়াতাড়ি ফিরতে হচ্ছে। তিনি বলেন, '২৯ এপ্রিল ভোটগ্রহণ হবে। আগে মানুষ ভোট দিতে তেমন আগ্রহ দেখাত না, কিন্তু এখন পঞ্জাব থেকে অনেকেই ভোট দিতে বাংলায় ফিরছেন।' তিনিও মনে করেন, এবারের নির্বাচনে BJP ও তৃণমূলের মধ্যে জোরদার লড়াই হবে।

Post a Comment

Previous Post Next Post