ভোটবঙ্গে সেন্সরশিপের গেরো! কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা। নির্বাচনের আগেই কবিকে গ্রেপ্তারের নির্দেশ দিল আদালত। সূত্রের খবর, কয়েক বছর আগের এক পুরনো মামলার জেরেই গ্রেপ্তারির মুখে শ্রীজাত। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার জন্যেই এহেন পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে ছাব্বিশের বিধানসভা ভোটে কমিশনের এহেন নজিরবিহীন কড়াকড়ি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে বাংলার ওয়াকিবহালমহল।