প্রথম দফায় ১৫২ তে ১১০ বিজেপি - অমিত শাহ

অংকটা যতই গোলমেলে হোক প্রত্যেকে নিজের মতো একটা হিসাব তো করেন। ২৩ তারিখ ভোট শেষের পরেই স্বরাষ্ট্রমন্ত্রী আমির শাহ তার রাজ্য নেতৃত্বকে নিয়ে বসে এই বিসাব বের করেন। বৃহস্পতিবার ভোট শেষের পর ১৫২ আসনে দলের দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর শুক্রবার সকালে কলকাতার পাঁচতারা হোটেল থেকে সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়ে দিলেন প্রথম দফায় কতগুলি আসন বিজেপির ঝুলিতে আসছে। শাহর কথায়, ‘‘১৫২ আসনের মধ্যে আমরা ১১০-এর বেশি আসনে জিতব।” উল্লেখ্য, বৃহস্পতিবার প্রথম দফা ভোট শেষে তৃণমূলের তরফে দলের অন্যতম সাধারণ সম্পাদক এবং প্রার্থী কুণাল ঘোষ আত্মবিশ্বাসের সুরে বলেছিলেন, তৃণমূল ১৩০-এর বেশি আসন পাবে।

এবার বিজেপিও তাঁদের অভ্যন্তরীণ সমীক্ষার পর জানিয়ে দিল জয়ের সম্ভাবনার কথা। শুক্রবার সকালে সাংবাদিক বৈঠকের শুরুতেই অমিত শাহ এত সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণের জন্য জনতাকে ধন্যবাদ জানান। পাশাপাশি পুলিশ, প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অমিত শাহ । তাঁর বক্তব্যে উঠে আসে ৯০ শতাংশের বেশি ভোটদানের হারের কথা। সেই সূত্র ধরে শাহর আত্মবিশ্বাসী মন্তব্য, ‘‘এই মতদানের হার থেকেই স্পষ্ট, তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে।” কিন্তু প্রশ্ন হল, কীসের ভিত্তিতে ১১০ আসন জেতা নিয়ে আত্মবিশ্বাসী হলেন? সাংবাদিকের এই প্রশ্নের জবাবে তিনি জানালেন, ‘‘প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এখানে প্রবল। অনেকদিন পর বাড়ির মহিলারা নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিয়েছে। তাঁরা সকলে দুর্নীতি থেকে মুক্তি চান। ভোটদানের হার এত বেশি। এসব পর্যালোচনা করেই আমরা সংখ্যাটা বুঝতে পেরেছি।”

Post a Comment

Previous Post Next Post