আজ অকালেই গঙ্গা ভ্রমণ করে প্রধানমন্ত্রী দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান করবেন। তার প্রথমটি আমরাবতিতে রোড শো ও সভা। সেই সভা শুরুর আগেই পানিহাটি বিজেপি প্রার্থী রত্না দেবনাথ বলেন,এই সভাতেই এক মায়ের আবেগঘন বক্তব্য উপস্থিত জনতার মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। নিজেকে ‘অভয়ার মা’ হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেন, “আজ আমার পরিচয় অভয়ার মা। কিন্তু এই পানিহাটিকে পরিত্রাণ দিতে হবে, তাই আমি মোদি জিকে সমর্থন করেছি। আরজি কর আমার মেয়েকে রক্তাক্ত করেছে। এক হতে লড়াই করতে হবে।” আজ আমার পরিচয় অভয়ার মা। কিন্তু এই পানিহাটিকে পরিত্রাণ দিতে হবে । তাই মোদি জিকে সমর্থন করেছি আমি। এক হতে লড়াই করতে হবে।
নিজের মেয়ের মৃত্যুর প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, “আরজি কর আমার মেয়েকে রক্তাক্ত করেছে। যদি সরকার আমার মেয়েকে সুরক্ষিত রাখত, তাহলে আমার কোল খালি হত না, সমাজও একজন চিকিৎসককে হারাত না।” সাধারণ মানুষের উদ্দেশে তিনি আহ্বান জানান, “ভয় পাবেন না, এগিয়ে আসুন। যে যা বলুক, আমি লড়াইয়ের ময়দান ছাড়ব না।” পাশাপাশি তিনি বলেন, “ব্যক্তি রত্না দেবনাথকে সবাই পছন্দ নাও করতে পারেন, কিন্তু একজন প্রতিবাদী মায়ের পাশে থাকুন।” সব মিলিয়ে পানিহাটিতে বিজেপির এই সভা আবেগ, অভিযোগ এবং রাজনৈতিক বার্তার মিশেলে নতুন করে নির্বাচনী উত্তাপ বাড়িয়েছে।