মমতার হেলিকপ্টারের মাথায় রহস্যময় ড্রোন - উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের স্বাধীনতা অনুযায়ী রাজ্যের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারে যাবেন - এটাই স্বাভাবিক। কিন্তু তাতেও কি কেউ বাধা দিতে চাইছে? মালদায় মালতিপুরের জনসভা সেরে গাজোল যাওয়ার সময় হেলিকপ্টারে ওঠার সময় নজরে পড়ে ড্রোনের গতিবিধি। বেশ কিছুক্ষণ হেলিকপ্টারের সিঁড়িতে দাঁড়িয়ে নিজে বিষয়টার উপর নজর রাখেন মমতা বন্দোপাধ্যায়। বললেন, “কারা এসব করছেন, তা নজরে রাখা দরকার। পুলিশের এদেরকে চিহ্নিত করতে হবে।”ছাব্বিশের নির্বাচনের দামামা বেজে গিয়েছে। রাজ্যজুড়ে চলছে ঝোড়ো প্রচার। সবদলের প্রার্থীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। আমজনতার কাছে গিয়ে তাঁদের সমস্যার কথা শুনছেন। রাজ্যজুড়ে দলের প্রার্থীদের হয়ে ঝোড়ো প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার মালদহে একাধিক জনসভা ও রোড শো রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন দুপুরে প্রথমে মালতিপুরে নির্বাচনী জনসভা করেন তিনি।

তারপর যাওয়ার কথা গাজোলে। এদিন গাজোল যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে ওঠার সময় আচমকা আকাশে দেখা যায় একটি রহস্যময় ড্রোন। স্বাভাবিকভাবেই সকলে হতচকিত হয়ে পড়েন। মুখ্যমন্ত্রীর সফরের সময় আকাশপথ পরিষ্কার থাকার কথা। সেখানে এই ড্রোনের ঘোরাফেরা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দেয়। বেশ কিছুক্ষণ মুখ্যমন্ত্রী নিজে হেলিকপ্টারের সিঁড়িতে দাঁড়িয়ে উদ্বিগ্ন দৃষ্টিতে রহস্যময় ড্রোনটির গতিবিধিতে নজরদারি চালান। এরপরই ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে বলেই ইঙ্গিতে দাবি করেন তিনি। বলেন, “কারা এসব করছেন, তা নজরে রাখা দরকার। পুলিশের এদেরকে চিহ্নিত করতে হবে।” পরে অবশ্য ড্রোনটি আর খুঁজে পাওয়া যায় নি।

Post a Comment

Previous Post Next Post