তৃণমূল নেতা কুনাল ঘোষের বার্ষিক আয়


তৃণমূল নেতা কুনাল ঘোষের বার্ষিক আয় 

  ভোটে নমিনেশন ফর্ম জমা দেবার সঙ্গে সঙ্গে প্রার্থী ও তার স্ত্রী/স্বামীর রোজগারের তালিকাও জমা দিতে হয়। যতটা আয় প্রকাশ্যে আনা যাও ততটা প্রার্থীরা হিসাবের মধ্যে আনে। কুনাল ঘোষ - তিনি রাজনৈতিক, লেখক, অভিনেতা  ও সাংবাদিক। হলফনামায় নিজের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিয়ে কী জানিয়েছেন তিনি? তাঁর কত সম্পত্তি রয়েছে? স্ত্রীর নামেই বা কত সম্পত্তি? দেখে নিন হলফনামায় কী জানিয়েছেন কুণাল। তাঁর বাবা চিকিৎসক ছিলেন। আর কুণাল কম বয়সেই সাংবাদিকতা শুরু করেন। সারদা মামলায় তাঁর গ্রেফতারি নিয়ে বিরোধীরা বিভিন্ন সময় খোঁচা দেয়। যদিও কুণাল বারবার দাবি করেছেন, জ্ঞানত তিনি কোনও অন্যায় করেননি। তাঁর আয়ের উৎস নিয়ে কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় কুণাল লিখেছিলেন, “কিছু কুৎসাকারীর কৌতূহল, আমার রোজগার কীসে? এক, ঠাকুরদাদার কেনা বাংলো স্টাইলের বাড়ি ছিল পেল্লায়। বাবার মৃত্যুর পর রক্ষণাবেক্ষণ ও মেরামতির খরচের চাপে ২০০০ সালে সেটি ভেঙে ফ্ল্যাট G+4. একটি মায়ের নামে রেখেছিলাম। বাকিটা রাখিনি, এখন অন্যদের। তা আমার একটু টাকা থাকবে না?” এখনও উচ্চপদে চাকরি করেন বলে সোশ্যাল মিডিয়ার পোস্টে লেখেন।

  সেই কুণালের গত পাঁচ অর্থবর্ষে আয় কত? হলফনামায় কুণাল জানিয়েছেন, ২০২০-২১ অর্থবর্ষে তাঁর আয় ছিল ১৫ লক্ষ ৫৪ হাজার ৪৮০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে সেই আয় কিছুটা কমে হয় ১০ লক্ষ ৬৪ হাজার ৩৯০ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে বেলেঘাটার তৃণমূল প্রার্থীর আয় অনেকটাই বাড়ে। ওই অর্থবর্ষে তাঁর আয় ছিল ১৮ লক্ষ ৫৫ হাজার ৪৭০ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে কুণালের আয় ছিল ১৭ লক্ষ ৬৬ হাজার ১৬০ টাকা। আর ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর আয় ছিল ২১ লক্ষ ৮৪ হাজার ৬৪০ টাকা। হলফনামায় তাঁর স্ত্রী শর্মিতা ঘোষের গত পাঁচ অর্থবর্ষের আয়ও উল্লেখ করেছেন কুণাল। জানিয়েছেন, ২০২০-২১ অর্থবর্ষে তাঁর স্ত্রীর আয় ছিল ৮ লক্ষ ৮৪ হাজার ৪৭০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে আয় ছিল ৭ লক্ষ ৪৭ হাজার ৭৭০ টাকা। আবার ২০২২-২৩ অর্থবর্ষে কুণালের স্ত্রীর আয় ছিল ১০ লক্ষ ১৮ হাজার ৪৪০ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে শর্মিতার আয় ছিল ১১ লক্ষ ৬২ হাজার ৩০০ টাকা। আর ২০২৪-২৫ অর্থবর্ষে কুণালের স্ত্রীর আয় বেড়ে হয় ১৭ লক্ষ ১০ হাজার ৩৪০ টাকা। অর্থাৎ পাঁচ বছরে শর্মিতা ঘোষের আয় প্রায় দ্বিগুণ হয়েছে।

Post a Comment

Previous Post Next Post