চন্দ্রনাথ রথ খুনে এবার সিবিআই



চন্দ্রনাথ রথ খুনে এবার সিবিআই 

  যেহেতু ইতিমধ্যে রাজ্য পুলিশ উত্তর প্রদেশ থেকে তিনজনকে গ্রেফতার করেছে তাই বিষয়টা আর রাজ্যের মধ্যে সীমাবদ্ধ রইলো না। স্বাভাবিক কারণেই সি বি আইয়ের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। এবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হল, ঘটনার তদন্তভার দেওয়া হচ্ছে সিবিআই-কে। খুনে ভিনরাজ্যে যোগ থাকার কারণেই সিবিআই তদন্ত দেওয়া হয়েছে বলে উল্লেখ রয়েছে ওই বিজ্ঞপ্তিতে। বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয়েছে । তদন্তের দায়িত্বে রয়েছেন ডিআইজি ব়্যাঙ্কের অফিসার পঙ্কজ কুমার সিং।জানা গিয়েছে, ভিনরাজ্যের মোট সাতজন দুঁদে অফিসারকে নিয়ে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। দিল্লি, পটনা, রাঁচি, ধানবাদ, লখনউের অফিসাররা এই টিমে রয়েছেন। কলকাতা জোনের জয়েন্ট ডিরেক্টর নজরদারির দায়িত্বে রয়েছেন। প্রয়োজনে আরও অফিসার যুক্ত করা হবে সিট-এ। এমনটাই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

  মধ্যমগ্রাম থানা ও সিআইডি-র হাতে যে নথি রয়েছে তা শীঘ্রই সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে। উল্লেখয, চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় আগেই সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল তৃণমূল। মধ্যগ্রামের ঘটনার তদন্ত করছিল পুলিশ। সিআইডিও তদন্তে সহযোগিতা করছিল। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে ৮-৯ জন ঘটনায় যুক্ত ছিল। এখনও পর্যন্ত পুলিশ জানতে পেরেছে দু’টো বাইক ও একটি গাড়ি এই খুনে ব্যবহার করা হয়েছে। একটি বাইকে দু’জন ও অন্য বাইকে তিনজন ছিল বলে পুলিশ সূত্রে খবর। যে বন্দুক দু’টো ব্যবহার করা হয়েছিল, তার মধ্যে একটি বন্দুকের বাজারমূল্য ছিল আনুমানিক ১০ লক্ষ টাকার বেশি। গাড়ি, বন্দুক, খুন করার জন্য রেইকি করা, সার্প শুটার ভাড়া করা সব মিলিয়ে প্রায় এক কোটি টাকার বেশি খরচ করা হয়েছে বলে তদন্তকারী আধিকারিক সূত্রে খবর।

Post a Comment

Previous Post Next Post