সুজিত বোসের পাপের ঘড়া পূর্ণ হয়েছে - বললেন দিলীপ ঘোষ
সোমবার রাতে দিলীপ ঘোষকে গ্রেপ্তার করে ইডি। বিজেপি বাংলায় সরকার গঠনের এই প্রথম জালে হেভিওয়েট নেতা। মঙ্গলবার প্রাতঃভ্রমণে বেরিয়ে এই ইস্যুতেই মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বললেন, “মানুষের টাকা চুরি করেছে। শাস্তি তো পেতেই হবে। আইন সকলকে শাস্তি দেবে।” দুর্নীতিবাজরা কেউ ছাড়া পাবেন না বলেও বার্তা দিলীপের। তিনি আরো বলেন, সুজিতের পাপের ঘড়া পূর্ণ হয়েছে। কলকাতায় থাকলে প্রতিদিনই ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান বঙ্গ বিজেপির দাবাং নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। মঙ্গলবারও তার অন্যথা হয়নি। এদিন সেখানেই সুজিত বসুর গ্রেপ্তারি নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, “সরকারের কাছে কোনও ব্যক্তি গুরুত্বপূর্ণ নন। ১৫ বছর ধরে দুর্নীতি হয়েছে। তদন্ত শুরু হয়েছে।মানুষের টাকা যারা চুরি করেছে তাঁদের শাস্তি পেতে হবে। প্রশাসন নিজের কাজ করছে। আইন সব দোষীদের শাস্তি দেবে।”
দিলীপ ঘোষ স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন, অপরাধের সঙ্গে জড়িত সকলকে আইনি পথে শাস্তি দেওয়া হবে। উল্লেখ্য, সোমবার টানা ১০ ঘণ্টা ম্যারাথন জেরার পর প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করে ইডি। রাতে সিজিও কমপ্লেক্সে ছিলেন তিনি। রাতে প্রথমে স্ত্রী ও মেয়ে রাতের খাবার ও ওষুধ নিয়ে সিজিওতে যান। জানা যায়, পরবর্তীতে ইডি আধিকারিকদের সুজিতবাবু জানান, তাঁর শরীর খারাপ লাগছে, শ্বাসকষ্ট হচ্ছে। রাতে বাড়িতে অক্সিজেন দেওয়া হয় বলেও জানান তিনি। এরপর সুজিত পুত্র সমুদ্র বসুকে অক্সিজেন নিয়ে সিজিওতে তলব করা হয়। মঙ্গলবার সাতসকালে প্রাক্তন মন্ত্রীকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল বিধাননগর হাসপাতালে।