২ দিনের সফরে আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী



২ দিনের সফরে আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী 

  আবার বাংলায় প্রধানমন্ত্রী। ২০ ও ২১ তারিখ বাংলাতে ঠাসা  অনুষ্ঠান প্রধানমন্ত্রীর। ২০ জুন, অর্থাৎ আজ, ওড়িশায় কর্মসূচি শেষ করে কলাইকুন্ডা যাবেন। কলাইকুন্ডা থেকে হেলিকপ্টারে তারকেশ্বর পৌঁছবেন তিনি। কী কী কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর? 

  ২০ জুন: তারকেশ্বরে দুপুর ৩:৩০-৫টা অনুষ্ঠানে থাকবেন মোদী। তারকেশ্বর থেকে কপ্টারে প্রধানমন্ত্রী চলে আসবেন রেস কোর্সে। সেখান থেকে সড়ক পথে প্রধানমন্ত্রী যাবেন লোক ভবনে।

  ২১ জুন : রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। সকাল ৬টা থেকে ৭:৩০ পর্যন্ত থাকবেন যোগ দিবসের অনুষ্ঠানে। তারপরে রেড রোড থেকে লোক ভবন হয়ে গার্ডেনরিচ যাবেন মোদী। ৩টি যুদ্ধজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনটি জাহাজের নাম আইএনএস ডুনাগিরি, আইএনএস সংশোধক,আইএনএস আগ্রে। গার্ডেনরিচের অনুষ্ঠান শেষ করে মোদী ফিরবেন রেসকোর্সে। সেখান থেকে সরাসরি হেলিকপ্টারে কলকাতা বিমানবন্দরে ফিরবেন মোদী। কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে দিল্লি ফিরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, ‘বাংলার সরকার স্বচ্ছতার সঙ্গে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে’। রবিবার রেড রোডে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী , রাজ্যপাল এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা।

Post a Comment

Previous Post Next Post