রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ নতুন করে সজাতে চাইছে শিক্ষা মন্ত্রী, থাকবে না কোনো স্বজন পোষণ



রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ নতুন করে সজাতে চাইছে শিক্ষা মন্ত্রী, থাকবে না কোনো স্বজন পোষণ 

  রাজ্যের সবচেয়ে খারাপ অবস্থা ছিল শিক্ষা ব্যবস্থার। প্রতিটা হসপিটাল সহ স্বাস্থ্য ভবন একেবারে ঘুঘুর বাসায় পরিণত হয়েছিল। তাই ভাঙতে চলেছে নতুন স্বাস্থ্যেমন্ত্রী। মেডিক্যাল কলেজের অধ্যাপকদের বিভাগীয় পদোন্নতির ইন্টারভিউ থাকবেন না রাজ্যের  কোনও সিনিয়র চিকিৎসক বা স্বাস্থ্যকর্তা। ইন্টারভিউ নিতে আসবেন ভিন রাজ্যের চিকিৎসা প্রতিষ্ঠানের সিনিয়র চিকিৎসকেরা। এ ছাড়াও নিয়ম হল, প্রতিটি মেডিক্যাল কলেজে ছাত্র সংসদ নির্বাচন পরিচালনা করার জন‌্য নিয়োগ হবেন আধিকারিক। সূত্রের খবর, স্বাস্থ্য কর্তাদের সঙ্গে প্রথম বৈঠকেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর তরফে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। স্বজনপোষণ ঠেকাতে, স্বচ্ছতা আনতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই দাবি। রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ থেকে বদলি কিংবা বিভাগীয় পদোন্নতিতে দুর্নীতির চলছে! বিগত সরকারের আমলে চিকিৎসকের একাংশ এমন অভিযোগ বারবার করেছেন। 

  ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, অ‌্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের মতো চিকিৎসকদের বিভিন্ন সংগঠন একাধিকবার তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। সেই সূত্রেই এবার পুরোপুরি স্বচ্ছতা বজায় রাখতে ভিন রাজ্য থেকে পরীক্ষক আনার পদক্ষেপ নিল স্বাস্থ্যদপ্তর। উল্লেখ‌্য, গত মার্চে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে পদোন্নতির ইন্টারভিউ হয়ে প্যানেল তৈরি হয়। সেই সময় পুরো প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছিলেন চিকিৎসকের একাংশ। যদিও কোনও কিছুই শোনা হয়নি বলে অভিযোগ। নির্বাচন ঘোষণার আগে অপথ্যালমোলজি ও রেডিয়োলজি বিভাগের প্রফেসর পদে পদোন্নতির ফলাফল বেরিয়ে ছিল। সেই তালিকায় থাকা একজন সদ‌্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থীও হয়েছিলেন।

Post a Comment

Previous Post Next Post