মাঝ সমুদ্রে অস্ত্র আর তেল বোঝাই দু’টি কার্গো জাহাজে জলদস্যুর হানা, বন্দি ২২ জন ভারতীয়


ইয়েমেন ও সোমালিয়ার উপকূলের কাছে জলদস্যুর কবলে পড়ল মালবাহী দু’টি জাহাজ। একটিতে ছিল অস্ত্র, অন্যটিতে তেল। জাহাজে হানা দেয় জলদস্যুরা। বন্দি করে নাবিকদের। চলে দেদার লুটপাট। বন্দি নাবিকদের মধ্যে ২২ জন ভারতীয়। তাঁদের অবস্থান বা শারীরিক অবস্থা নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিত কোনও তথ্য না মেলায় উদ্বেগ ছড়িয়েছে।

এক নজরে

  • ইয়েমেন ও সোমালিয়ার উপকূলে দু’টি জাহাজে জলদস্যুর হামলা।

  • দুই জাহাজে ছিলেন মোট ২২ জন ভারতীয় ক্রু সদস্য

  • প্রথম জাহাজে ৬ জন এবং দ্বিতীয় জাহাজে ১৬ জন ভারতীয় ছিলেন।

  • প্রথম জাহাজে অস্ত্রশস্ত্র, দ্বিতীয় জাহাজে তেল ছিল বলে জানা গিয়েছে।

  • দ্বিতীয় জাহাজের ২০ জন ক্রুই নিরাপদে রয়েছেন বলে প্রাথমিক রিপোর্ট।

ওই জাহাজে ১৬ জন ভারতীয় ছাড়াও সিরীয়া, সুদান ও ইরাকের নাগরিকরা ছিলেন। আরও এক নাবিকের নাগরিকত্ব এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। ঘটনার পরে e-Navik অনলাইন মেরিটাইম ক্যাজুয়ালটি রিপোর্টিং সিস্টেমে নিয়মিত আপডেট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। SKS Krishiv Marine Services-এর সুমিত কান্ত সিং জানিয়েছেন, তাঁদের সংস্থাই ওই জাহাজের চার জন কর্মীকে নিয়োগ করেছিল। তাঁদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ইতিমধ্যেই সামুদ্রিক কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।


Post a Comment

Previous Post Next Post