কলকাতা: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ফের পুলিশ ও দমকল। ''মূল প্ল্যানে এই অংশের উল্লেখ নেই, আমাদেরও অনুমতি নেই, অফিসের নীচে শেড কেন?" প্রশ্ন দমকল আধিকারিকদের।
ফায়ার অডিট জন্য বিভিন্ন জায়গা পরীক্ষা, দাবি পুলিশের। বিল্ডিংয়ের বেসমেন্ট খতিয়ে দেখে পুলিশ ও দমকল। আধিকারিকদের তরফে বলা হয়, ফায়ার অডিটের জন্য বিভিন্ন বিল্ডিংয়ে পরীক্ষা চলছে। বিল্ডিংয়ের চারিপাশ খতিয়ে দেখা আছে। সেখানের একটি জায়গায় শেড দেওয়া আছে। অফিসের নিচে শেড কেন এ নিয়ে প্রশ্নও করেন দমকলের আধিকারিকরা। বিল্ডিং প্ল্যানের বাইরের কোনও অংশ রয়েছে কি না, সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা কী রয়েছে তা দমকল আধিকারিকরা শেক্সপিয়ার সরণি থানার পুলিশকে নিয়ে দেখভাল চলছে। বিল্ডিংয়ের বেসমেন্টও ঘুরে দেখেন আধিকারিকরা।