কলকাতা : রাজ্য-রাজনীতিতে আজ হাইভোল্টেজ শুক্রবার । TMCP-র প্রতিষ্ঠা দিবসে প্রতিযোগিতার পথে দুই তৃণমূল। ক্যাথিড্রাল রোডে TMCP-র প্রতিষ্ঠা দিবস পালন করছে 'কালীঘাট-তৃণমূল'। সেখানে দেখা গেল মঞ্চের উপর হঠাৎ রেগে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তেজিত হয়ে পড়েন তিনি। স্টেজের উপর থেকেই নির্দেশ দিতে থাকেন, 'যান বেরিয়ে যান...গাড়িগুলো বের করে দিন। ' তিনি পুলিশকে অনুরোধ করেন, গাড়িগুলি বের করে দেওয়ার জন্য। তুলকালাম কালীঘাট তৃণমূলের মঞ্চে, উত্তেজিত মমতা, বললেন 'যান বেরিয়ে যান...'। বলেন, 'যতক্ষণ না পর্যন্ত রাস্তা ক্লিয়ার হবে, ততক্ষণ আমি দাঁড়িয়ে থাকবে। ' কী ঘটেছে ?
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা স্থলে ক্যাথিড্রাল রোডে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। কালীঘাট তৃণমূলের সভাস্থলে গাড়ি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ করেন তৃণমূল নেত্রী। রাস্তা খালি করে গাড়ি বের করে দেওয়ার নির্দেশ দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘গাড়ি বের না করলে মিটিং হবে না’ । মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থলের রাস্তা থেকে গাড়ি সরিয়ে নিয়ে যেতে বলেন। তিনি বারংবার বলেন, সমর্থকরা কেউ গাড়ি স্পর্শ করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করে দেন, পদদলিত হওয়ার পরিস্থিতি যেন না তৈরি হয়। তিনি কিছুক্ষণের জন্য সভা বন্ধ রাখার নির্দেশ দেন।