‘লিকেজ কোথায় আছে পেয়ে গিয়েছি’, চিনির দাম কমানো নিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর


রাজ্যে লাফিয়ে বাড়ছে চিনির দাম। নাভিশ্বাস উঠছে সাধারণ ক্রেতাদের। এই পরিস্থিতিতে চিনির দাম নাগালে নিয়ে আসার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।

১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর ক্রেতা সুরক্ষা সপ্তাহ পালন হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে নতুন করে টাস্ক ফোর্সকে অ্যাক্টিভ করা হয়েছে বলে জানিয়েছেন। ৭২টি সাব ডিভিশন স্তরে, ৩৫টি পুলিশ কমিশনারেটের ডিসি স্তরে হয়েছে টাস্ক ফোর্স। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সাব ডিভিশন স্তরে টাস্ক ফোর্সের চেয়ারম্যান হবেন এসডিও। সেই কমিটিতে এসডিপিও এবং আরও একাধিক সরকারি আধিকারিক থাকবেন। পুলিশ কমিশনারেটে টাস্ক ফোর্সের মাথায় থাকবেন একজন ডিসি, তাঁর সঙ্গে কমিটিতে আরও সরকারি আধিকারিক থাকছেন।

মুখ্যমন্ত্রী জানান, সোমবার ফুড ইন্সপেক্টরদের নিয়েও মিটিং করা হয়েছে। ভেজাল রোধ করার জন্য পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। যাঁরা বেআইনি ভাবে চাল ও চিনি মজুত করবেন, তাঁদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

চিনি কয়েক এক মাস আগেও ৪৮ টাকা কেজি চলছিল। ২ সপ্তাহ আগে ৫৮ টাকা হয়। এখন এক কেজি চিনি ৬৮টাকার আশেপাশে।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাস, ‘লিকেজ কোথায় আছে পেয়ে গিয়েছি, আমরা করে দেব। এখানে হবে না সুযোগ, শক্তিশালী সরকার হয়েছে।’


Post a Comment

Previous Post Next Post