বাড়ল রান্নার গ্যাসের ই–কেওয়াইসির মেয়াদ


রান্নার গ্যাসের (এলপিজি) ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করার মেয়াদ ফের বাড়িয়ে ৩১ অগস্ট পর্যন্ত করেছে তেল বিপণন সংস্থাগুলি। প্রাথমিক ভাবে ১৬ অগস্ট এবং পরবর্তীতে গ্রাহক সুবিধার্থে তা বাড়িয়ে ২৩ অগস্ট করা হলেও এখনও প্রায় ১৪ শতাংশ গ্রাহকের ই-কেয়াইসি বাকি রয়েছে বলেই তেল সংস্থাগুলির দাবি।তেল বিপণন সংস্থাগুলির এই সিদ্ধান্ত গ্রাহকদের নিঃসন্দেহে অনেকটাই স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েলের এক আধিকারিকের কথায়, ‘এখন পর্যন্ত প্রায় ৮৬ শতাংশ গ্রাহকের ই-কেওয়াইসি প্রক্রিয়া হয়েছে। বর্তমানে নাম বদলের জন্যই বেশি গ্রাহক আসছেন।’

এক নজরে

  1. নতুন সময়সীমা: রান্নার গ্যাসের (এলপিজি) ই-কেওয়াইসি (e-KYC) আপডেট করার মেয়াদ বাড়িয়ে ৩১ অগস্ট পর্যন্ত করা হয়েছে।

  2. পূর্ববর্তী সময়সীমা: এর আগে এই সময়সীমা প্রথমে ১৬ অগস্ট এবং পরে ২৩ অগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

  3. বর্তমান পরিসংখ্যান: তেল বিপণন সংস্থাগুলির তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই প্রায় ৮৬ শতাংশ গ্রাহকের ই-কেওয়াইসি সম্পন্ন হয়েছে।

  4. বাকি থাকা গ্রাহক: এখনও প্রায় ১৪ শতাংশ গ্রাহকের ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া বাকি।

  5. গ্রাহকদের প্রবণতা: ইন্ডিয়ান অয়েলের আধিকারিকের মতে, বর্তমানে মূলত নাম পরিবর্তনের (name change) কাজের জন্যই বেশি গ্রাহক আসছেন।

Post a Comment

Previous Post Next Post